শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশমানিকগঞ্জে কার্টনবন্দি সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে

মানিকগঞ্জে কার্টনবন্দি সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে

মানিকগঞ্জ সদর থানার রাস্তার পাশ থেকে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার হওয়া সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এখনো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।’

নিহত বিউটি গোস্বামী লালমনিরহাটের আদিতমারী থানার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে।তার স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী।স্বামীর সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলক রঞ্জন রাজধানীর একটি বায়িং হাউজে চাকরি করতেন।এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।’

ওসি আমিনুল ইসলাম জানান,কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী।তথ্য-প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের খবর দিয়ে হস্তান্তর করা হয়।’

তিনি আরও জানান,এই ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত,গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে থেকে কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ করে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য