শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশঅতিরিক্ত মদ্যপানে বগুড়ায় চারজনের মৃত্যু, হাসপাতালে আরও একজন

অতিরিক্ত মদ্যপানে বগুড়ায় চারজনের মৃত্যু, হাসপাতালে আরও একজন

বগুড়ায় শারদীয় দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানের কারণে একই গ্রামের চার যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন— মিজানুর রহমান মণ্ডল (৫০), নাছিদুল ইসলাম (২৭), আব্দুল মানিক (২৫) ও আব্দুল্লাহেল কাফি (৩০)।

তারা বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া (২৮)।’

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক। বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি। এর আগে গত মঙ্গলবার মারা যান মিজানুর রহমান মণ্ডল এবং বৃহস্পতিবার নাছিদুল ইসলাম।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরবর্তীতে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।’

অবস্থা গুরুতর হলে ৪ অক্টোবর পরিবারের সদস্যরা সবাইকে শজিমেকে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টানা তিন দিনে চারজনের মৃত্যু হয়।’

ওসি আরও জানান, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা নেশাজাতীয় বিষাক্ত মদ পান করেছিলেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

স্থানীয়দের দাবি, দুর্গাপূজার সময় অনেকে অচেনা উৎস থেকে দেশি মদ সংগ্রহ করে পান করছিলেন। ধারণা করা হচ্ছে, ওই মদে বিষাক্ত রাসায়নিক মিশ্রণের কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।”

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য