মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পেট্রো বাংলা কোম্পানির তেলের লাইন লিকেজ থেকে আগুন ছড়িয়া পড়া আগুনে দগ্ধ বাবা ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৭ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটায় ছেলে এবং সকাল ৯ টায় বাবাজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। মৃতরা হলেন–বশির মিয়া (৫৫)ও তার ছেলে রেদয়ান(২৪)।
মৃত বশির মিয়ার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান।তিনি জানান, গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজার এলাকা থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে আজ ভোর রাতের দিকে ছেলে রেদওয়ান ও সকাল ৯ টার দিকে বাবা বশির মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদের মধ্যে বশির মিয়ার শরীরের ৮৫ শতাংশ এবং রেদওয়ানের শরীরের ৫৬ শতাংশ দগ্ধ হয়েছিল।বর্তমানে হাসপাতালে পারভিন ৫০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এসসি//



