শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশসাংবাদিক নির্যাতন মামলায় বরখাস্ত কুড়িগ্রামের সাবেক ডিসি

সাংবাদিক নির্যাতন মামলায় বরখাস্ত কুড়িগ্রামের সাবেক ডিসি

সাংবাদিক নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় কুড়িগ্রাম কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিনে প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী কুড়িগ্রামের সাবেক ডিসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) সুলতানা পারভীনকে ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।’

তবে বুধবার (১০ সেপ্টেম্বর) রাত পর্যন্তও তিনি কুড়িগ্রাম কারাগারে বন্দী ছিলেন বলে কারাগার সূত্র জানিয়েছে। কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, “সাবেক ডিসি সুলতানা পারভীন এখনো কারাগারে আছেন। তার জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছায়নি।”

এর আগে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের করা মামলায় গত ২১ আগস্ট সুলতানা পারভীন জামিন আবেদন করলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে হাইকোর্টে আবেদন করলে ৯ সেপ্টেম্বর তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়।”

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ রাতের আঁধারে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নামে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। এসময় তাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ওঠে তৎকালীন ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে। ওই ঘটনা দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়।

সরকারি পুকুর নিজের নামে “সুলতানা সরোবর” নামকরণ, সাংবাদিক নির্যাতন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বিতর্কের মুখে অবশেষে চাকরি থেকে বরখাস্ত হলেন কুড়িগ্রামের সাবেক ডিসি।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য