শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশগোসলে নেমে নিখোঁজ, কক্সবাজারে মুশফিকের ভাতিজার লাশ ভেসে উঠল

গোসলে নেমে নিখোঁজ, কক্সবাজারে মুশফিকের ভাতিজার লাশ ভেসে উঠল

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের সমিতি পাড়া সৈকত থেকে মরদেহটি ভেসে ওঠে।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে কর্তৃপক্ষকে খবর দেন।

এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আহনাফ। এসময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ ছিলেন আহনাফ। ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, ‘সকালে সমিতি পাড়া পয়েন্ট থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

📌 শোকাহত পরিবার:
নিহত আহনাফ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। এ ঘটনায় পুরো পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য