বাগেরহাটে চারটি আসন রক্ষার দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।’
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কমিটির কো-কনভেনর এম এ সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, যুব বিভাগের প্রধান মনজুরুল হক রাহাত, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দীপু, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, কামরুল ইসলাম, শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাছির, হাফিজুর রহমান, ফকির তারিকুল ইসলাম ও নাসির আহমেদ মালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।’
ঘোষিত ৫ দিনের কর্মসূচি:
- ৭ সেপ্টেম্বর (রবিবার):
শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল এবং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন - ৮ সেপ্টেম্বর (সোমবার):
জেলাব্যাপী হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি - ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার):
বিক্ষোভ মিছিল - ১০ ও ১১ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার):
পুনরায় হরতাল পালন

⚖️ আইনি পদক্ষেপ:
বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, এ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু ও জামায়াত নেতা এ্যাড. আব্দুল ওয়াদুদ-এর সমন্বয়ে একটি আইনি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি চারটি আসন পুনর্বহালের দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন এম এ সালাম।
🗳️ আসন কমানো নিয়ে পটভূমি:
দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। কিন্তু ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়।
বাগেরহাটবাসী এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে একের পর এক কর্মসূচি পালন করে।
৪ সেপ্টেম্বর ইসি সীমানা পরিবর্তন করলেও আসন সংখ্যা তিনটি রেখেই চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
এ সিদ্ধান্তে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করে।’
এসসি//



