শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশযশোরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা

যশোরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের মনিরামপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা তারেক নামে এক যুবক গুরুতর আহত হন।’

ঘটনাটি ঘটে শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে। নিহত আশরাফুল ইসলাম মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় মোবারকপুর গ্রামের আজাহার মাস্টারের ছেলে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আশরাফুল ও তারেক রাজগঞ্জ রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুর্বৃত্তরা তাদের উপর অপরিকল্পিতভাবে ছুরিকাঘাত চালায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। আহত তারেককে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. কামাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তারেক নামে একজন আহত হয়েছেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।”

হঠাৎ এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, আশরাফুল ছিলেন এলাকায় জনপ্রিয় নেতা। তার হত্যার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য