শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশপিরোজপুরে বিএনপি নেতা ঝন্টু কুপিয়ে হত্যা, প্রধান আসামি পলাতক

পিরোজপুরে বিএনপি নেতা ঝন্টু কুপিয়ে হত্যা, প্রধান আসামি পলাতক

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ঝন্টু (৫০) ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবক রুবেল (৩৫)-এর সঙ্গে ঝন্টুর কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে বুকের কাছে আঘাত করেন রুবেল। এতে ঝন্টু পাশের ডোবায় পড়ে গেলে সেখানে গিয়েই ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রুবেল এলাকায় নানা অপকর্মে জড়িত ছিল। তার কর্মকাণ্ডে বাধা দিচ্ছিলেন ঝন্টু। দীর্ঘদিনের সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এই হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হত্যার দ্রুত বিচার দাবি করেছেন।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য