শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশশরীয়তপুরে বিএনপি হত্যা মামলার আসামির মরদেহ মিলল বস্তায়

শরীয়তপুরে বিএনপি হত্যা মামলার আসামির মরদেহ মিলল বস্তায়

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবরকান্দি এলাকা থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।’

স্থানীয়দের চোখে পড়ে গন্ধ, পরে মাটি খুঁড়ে লাশ

পুলিশ জানায়, একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পঁচা গন্ধ বের হলে স্থানীয়রা মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহ শনাক্ত করে জানান, এটি আলমাস সরদারের।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, “আলমাস সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পটভূমি

প্রসঙ্গত, গত বুধবার রাতে মসজিদের মাইকে নামাজের ডাকায় বিরক্ত হয়ে ইমাম ক্বারী মোহাম্মদ আলীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আলমাস সরদারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় তিনি ও তার সহযোগীরা স্থানীয় বিএনপি নেতা খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করেন।

নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাস সরদারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০–২৫ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন আলমাস সরদার।

রহস্যজনক মৃত্যু

খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হওয়ার আগেই আলমাস সরদার বস্তাবন্দি লাশ হিসেবে উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক, এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য