বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারে কোচিং সেন্টারে চাদা না দেওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির ডাকুয়ার হামলায় নীলিমা আক্তার(৫১) নামে এক শিক্ষিকা আহত হয়েছেন।
রবিবার(১৭ আগষ্ট) বিকালের দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।’

হামলায় আহত কোচিং সেন্টারে শিক্ষিকা নীলিমা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে ওই কোচিং সেন্টারে চাদা দাবি করে আসছে বাকেরগঞ্জ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া।পরে চাঁদার টাকা দিতে না চাইলে করায় তার উপর ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে তার আপন ভাই সাহেব ডাকুয়া, দেলোয়ার ডাকুয়া, আমির আলি ডাকুয়া ও জাকির ডাকুয়ার ভাইয়ের ছেলেরা আনুমানিক ২০-২৫ জন কোচিং সেন্টারে ঢুকে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় আমিসহ শিক্ষক শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়। হামলাকারীরা কোচিং সেন্টারের বেঞ্চ, চেয়ার, ফ্যান, কম্পিউটার ভাংচুর করে ও কোচিং সেন্টারের অফিসিয়াল ক্যাশ লুট করে টাকা নিয়ে যায়। পরে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসক আমাকে ঢাকা মেডিকেলের রেফার্ড করেন। বর্তমানে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছি।”
তিনি আরও জানান, এই ঘটনায় আট জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা(মামলা নং-১৯) দায়ের করা হয়েছে। তবে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষার্থীরা আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, বরিশালের বাকেরগঞ্জ থেকে আহত অবস্থায় ওই শিক্ষিকাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।
এসসি//



