শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশনির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, ফেব্রুয়ারিতেই ভোট হবে: শফিকুল আলম

নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, ফেব্রুয়ারিতেই ভোট হবে: শফিকুল আলম

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই এই নির্বাচন বিলম্বিত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজ শেষে শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেই অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “বর্ষা মৌসুম শেষ হলেই দেশের প্রতিটি পাড়া-মহল্লায় নির্বাচনী হাওয়া বইবে। তখনই জাতি দেখতে পাবে নির্বাচনের মহোৎসব।”

রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গ টেনে শফিকুল আলম জানান, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। “সংস্কার কাজ অব্যাহত আছে এবং দ্রুত এগোচ্ছে, সেটি ইতোমধ্যেই দৃশ্যমান।”

জাতীয় নির্বাচনের আগে এই বার্তা রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক পরিবেশও ক্রমশ উষ্ণ হয়ে উঠছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য