শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশহঠাৎ কক্সবাজার সফর শেষে ঢাকার পথে এনসিপির শীর্ষ ৫ নেতা

হঠাৎ কক্সবাজার সফর শেষে ঢাকার পথে এনসিপির শীর্ষ ৫ নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা হঠাৎ কক্সবাজার সফর শেষে বুধবার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে ইনানীর ‘সি-পার্ল বিচ রিসোর্ট’ ত্যাগ করেন। একটি ভিআইপি সাদা গাড়িতে তারা বের হন, তবে তাদের গন্তব্য এখনও নিশ্চিত নয়।’

বিশ্বস্ত সূত্র জানায়, তারা দুপুরে কলাতলীর শালিক রেস্তোরাঁয় খাবার খেয়ে বেলা সাড়ে ৩টার দিকে সৈকতসংলগ্ন হোটেল ‘প্রাসাদ প্যারাডাইজ’-এ অবস্থান নেন। যদিও এখনও নিশ্চিত হওয়া যায়নি তারা আকাশপথে নাকি সড়কপথে কক্সবাজার ত্যাগ করছেন।’

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কক্সবাজার পৌঁছান। হোটেল সি-পার্লের ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান করেন তারা।’
এ সফরে অংশ নেন—দলটির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, জ্যেষ্ঠ সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সারজিস আলমের স্ত্রীকেও সফরসঙ্গী হিসেবে দেখা যায়।’

তাদের আগমনের খবরে কক্সবাজারের ইনানীতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি শুরু করে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও হোটেল ঘিরে বিক্ষোভ করেন।”

এ সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে, এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তবে হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী এ দাবি অস্বীকার করে।’

তাদের সফর শেষে কক্সবাজার বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, নেতাদের নামে কোনো ফ্লাইট বুকিং নেই। অন্যদিকে একটি সূত্র দাবি করছে, তারা সড়কপথে মহেশখালীর মাতারবাড়ি যেতে পারেন।’

এদিকে, দলীয় নির্দেশনা উপেক্ষা করে গণঅভ্যুত্থান দিবসের দিনে বিনা অনুমতিতে কক্সবাজার সফরে যাওয়ায় হাসনাত-সারজিসসহ পাঁচ নেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।’

দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য