শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশ"আপা আর আসবে না, কাকাও আসবে না— ষড়যন্ত্রকারীদের সতর্ক করলেন এসপি সানতু"

“আপা আর আসবে না, কাকাও আসবে না— ষড়যন্ত্রকারীদের সতর্ক করলেন এসপি সানতু”

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি বলেন, “যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন—আপা আর আসবে না, কাকাও আসবে না।”

এসপি সানতু হুঁশিয়ারি দিয়ে বলেন, “৫ আগস্টের পর তাদের ষড়যন্ত্র থেমে নেই। প্রচুর অর্থ ব্যবহার করে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (এআই) ব্যবহার করে একটি দলকে আরেক দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। এটি সাইবার যুদ্ধের অংশ।”

তিনি আরও বলেন, “ভুল বোঝাবুঝির সুযোগ দেবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্য না থাকলে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না— এমনকি আমরা, প্রশাসনের সদস্যরাও না।”

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এসপি বলেন, “যদি আপনারা সত্যিকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনাদের ঐক্যই সবচেয়ে বড় অস্ত্র।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রামে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করা হয় এবং শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ফুল ও সম্মাননা দিয়ে সংবর্ধনা জানানো হয়।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য