গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী সোহেল মিয়ার (২২) লিঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে।”
সোহেল মিয়া ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে। বর্তমানে জয়দেবপুরের ভবানীপুরে ভাড়া থাকেন।সে রাজমিস্ত্রির কাজ করতো।”
মঙ্গলবার(১ জুলাই) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।”
আহত সোহেলের বড় ভাই ফারুক আহমেদ জানান, আমার ছোট ভাই পেশায় রাজমিস্ত্রির কাজ করতো। গত কুরবানী ঈদের সপ্তাহ খানেক আগে ভালোবেসে নিজেদের পছন্দে ময়মনসিংহ এলাকার একটি মেয়েকে বিয়ে করে।স্বামী-স্ত্রী দুজনেই গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। আজ সকালের দিকে আমরা জানতে পারি আমার ছোট ভাইয়ের স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছে। পরে আমার ছোট ভাইয়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে বিকেলের দিকে আমরা তাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরী বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। আমরা এ বিষয়টি জয়দেবপুর থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।তবে কি কারণে আমার ছোট ভাইয়ের স্ত্রী এ কাজটি করেছে তা আমরা এখনো জানতে পারিনি।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ”আজ বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর থেকে লিঙ্গ কর্তন অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।বর্তমানে জরুরী বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।”
এসসি//এসএএ//



