শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশমুন্সীগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী সাব্বির গ্রেপ্তার, ৩ পুলিশ সদস্য আহত

মুন্সীগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী সাব্বির গ্রেপ্তার, ৩ পুলিশ সদস্য আহত

মুন্সিগঞ্জ সদর থানাধীন রামপাল কলেজ এলাকায় অস্ত্র গুলিও ইয়াবা সহ সন্ত্রাসের সাব্বির হোসেন ওরফে দীপুকে(২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি টুটু বোরের পিস্তল,দুই রাউন্ড গুলি, তিন রাউন্ড গুলির খোসা ৭০ পিস ইয়াবা পাওয়া যায়।এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়।”

রবিবার(২৯ জুন) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এস আই) মো রাজিব মিয়া।তিনি জানান, ”এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বের হওয়ার সময় রাস্তায় প্রাইভেট কারের সঙ্গে এক পরীক্ষার্থীর রিক্সার সাথে ধাক্কা লাগে। প্রাইভেট কারে ধাক্কা লাগাকে কেন্দ্র করে একটি প্রাইভেট কার থেকে বের হয়ে সাব্বির হোসেন ওরফে দিপু কোমর থেকে পিস্তল বের করে অস্ত্র প্রদর্শন করে। এরপর সে তিন রাউন্ড গুলি করে। পরে পরীক্ষার কেন্দ্রে ডিউটিতে থাকা এএসআই এমদাদ হোসেন, কনস্টেবল রবিউল ও সাজেদুল তাকে আটক করার চেষ্টা করার সময় আহত হয় এবং পরে তাকে আটক করে। এ সময় তার সাথে মুকুল ও শাহাদাত হোসেন নামে আরও দুইজন পালিয়ে যায়।আটক সাব্বির হোসেন ওরফে দীপুর কাছ থেকে টুটু বোরের একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ৩ রাউন্ড গুলির খোসা এবং ৭০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।”

তিনি আরো বলেন, ”তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত‍্যাসহ একাধিক মামলা রয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার ঝটপটকা বেতকা গ্রামে। তার বাবার নাম হাজী আবুল কালাম তালুকদার। বর্তমানে এসে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় থাকে। আটক দিপু বর্তমানে মুন্সিগঞ্জ সদর থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য