শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশজামিনে মুক্তির পর 'ফাইটার বাবলু'কে কুপিয়ে হত্যা

জামিনে মুক্তির পর ‘ফাইটার বাবলু’কে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আলোচিত যুবক আজাদ হোসেন বাবলু ওরফে ‘ফাইটার বাবলু’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবলুর বাড়ি ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে।

রোববার (১ জুন) রাত ৯টার দিকে চৌপল্লী-হানিফ মিয়াজির হাট সড়কের পাশে ভূঁইয়া পুকুর পাড় এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
সোমবার (২ জুন) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আজাদ হোসেন বাবলু স্থানীয়ভাবে ‘ফাইটার বাবলু’ নামে পরিচিত।তিনি মোস্তফা ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাবলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গত ১১ এপ্রিল উত্তর জয়পুরের পূর্ব চৌপল্লী গ্রামে রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলির ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তরা বাবলুর বাম হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে। পাশাপাশি, বুক, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “নিহত বাবলু মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পান। প্রাথমিকভাবে আমরা মনে করছি, মাদক ব্যবসাকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে।”

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য