◆নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ঠা এলাকায় কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে মোঃ আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।"
▪শুক্রবার(২৩ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।;
▪নিহতের বাবা মাহমুদ মিয়া জানান, আমার ছেলে আমার সঙ্গে পুরান ঢাকার ঠাঁটারি বাজার এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতো। গতরাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জে ধনকুন্ঠা এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় কথা কাটাকাটির এক জেরে এক বন্ধু তার বুকের বাম পাশে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।”
▪তিনি আরও বলেন, আমাদের বাড়ী সিদ্ধিরগঞ্জের উত্তর ধনকুন্ঠা আদমজিনগর এলাকায়। সে আমার সাথে পুরান ঢাকার বিসিসি রোডের ঠাটারী বাজার এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতো। দুই ভাই এক বোনের মাঝে সে ছিল ছোট।”
▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”
এসসি//



