◆মুন্সীগঞ্জের টঙ্গী বাড়িতে গানের স্কুল থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় সমৃদ্ধা রয়(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।'
▪শনিবার (১৭মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
‘মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি সদর এলাকায় তাদের বাড়ি।মহানন্দ রয় ও সঞ্চিতা রয় দম্পতির এক ছেলে এক মেয়ের মধ্যে সমৃদ্ধা রয় ছিল বড়। ‘
▪নিহত শিশুর বাবা মহানন্দ রয় বলেন, আমি একজন ছোটখাট ব্যবসায়ী। আমার ছেলেটি ছোট। মেয়ে সমৃদ্ধা স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।সে আজ বিকেলে তার মায়ের সাথে গানের স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় বাসার সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ব্যাটারি চালিত একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয় আমার মেয়ে। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।সমৃদ্ধা খুব সুন্দর গান করতো। কত আশা ছিল ওকে নিয়ে, আমার সব শেষ হয়ে গেল এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।’
▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
এসসি//



