শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশকেরানীগঞ্জে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ:চালক নিহত

কেরানীগঞ্জে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ:চালক নিহত

ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ বেলাল (৪৫) নামে এক অটো রিক্সা চালক নিহত হয়েছেন।’

‘বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ১ টায় মৃত ঘোষণা করেন।’

‘নিহত বেলাল কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন।’

‘নিহতকে হাসপাতালে নিয়ে আসা রিক্সার মালিক জাহিরুল ইসলাম জানান,বেলাল আমার কাছ থেকে প্রতিদিনের মতো রিক্সাটি ভাড়া নিয়ে আজ সকালে বেরিয়েছিল। পরে আমরা খবর পাই রাজেন্দ্রপুর মোড়ে অন্য আরেকটি অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বেলালের অটোরিকশাটির। এতে বেলাল রিক্সা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান বেলাল আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে অটো রিক্সা চালক বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,বেলালের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসসি//এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য