শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশনারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ-৩

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ-৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজীপাড়া মঞ্জু টেক্সটাইলে গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে।’

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার  করে সকাল দশটায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।দগ্ধরা হলেন- সিকিউরিটি গার্ড মোঃ কবির(৪৫), মোঃ হান্নান(৫২) ও অ্যাকাউন্টস অফিসার মোঃ সাইফুল ইসলাম(২৫)।’

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান। তিনি জানান নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে।এদের মধ্যে কবিরের শরীরের ৫৩ শতাংশ, হান্নানের শরীরের ৪০ শতাংশ, সাইফুল ইসলামের ৩৪ দগ্ধ ও সাইফুলের ২ শতাংশ দগ্ধ হয়েছে। একজনের দগ্ধের পরিমাণ দুই শতাংশ হওয়ায় তাকে ছেড়ে দেয়া হচ্ছে এবং বাকিদের ভর্তি দেয়া হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।’

দগ্ধ সাইফুলের বাবা জানান, আমার ছেলে মঞ্জু টেক্সটাইলে একাউন্ট সেকশনের কাজ করে। সকালে দুই সিকিউরিটি গার্ড সহ ঘুরে দেখার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আমার ছেলে দুই সিকিউরিটি গার্ড ও অন্য আরেকজন দগ্ধ হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কা জনক এবং একজনের সামান্য দগ্ধ হয় তাকে চিকিৎসক ছেড়ে দিয়েছেন।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য