শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশউপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এন্টিভেনাম নেই,সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এন্টিভেনাম নেই,সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু

শরীয়তপুরের জাজিরার চৌকিদার কান্দি এলাকায় গোখরো সাপের কামড়ে কামরুল ইসলাম চৌকিদার(৩৮) নামে এক সৌদি প্রবাসী ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাত সোয়া ৯ টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরুল ইসলাম শরীয়তপুরের জাজিরা উপজেলার চৌকিদার কান্দি গ্রামের মতিউর রহমান চৌকিদারের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

নিহতের স্ত্রী শিলা বেগম জানান, ‘আমার স্বামী গত ৩ রমজানে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। কিছুদিনের মধ্যেই আবার তার সৌদি আরবের যাওয়ার কথা ছিল।আজ বিকেলের দিকে বৃষ্টি হওয়ায় বাড়ির পানি নিষ্কাশনের পাইপটি আবর্জনায় ভরে যায়। আমার স্বামী সেই আবর্জনা পরিষ্কার করতে গেলে পাইপের মধ্যে হাত ঢুকালে গোখরো সাপ তার হাতে কামড় দেয়।এতে সে অসুস্থ হলে দ্রুত তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এন্টিভেনাম না থাকায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই। আর যদি উপজেলা হাসপাতালে এন্টিভেনাম ইঞ্জেকশন থাকতো তাহলে আমার স্বামী আর মারা যেত না।এই অভিযোগ আমি কার কাছে দিব।আমার তো সব শেষ হয়ে গেল।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কামরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় চিকিৎসক বিনা ময়নাতদন্তে ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য