শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনা৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানের মৃত্যু

৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানের মৃত্যু

➡নারায়ণগঞ্জের মদনপুরে স্বামীর সাথে ঝগড়া করে মিম আক্তার দিয়া (১৪) নামে গৃহবধূ বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।সে ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানায় পরিবারের সদস্যরা।’

রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত মিম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভাটপাড়া গ্রামের বাবুল শেখের মেয়ে।বর্তমানে নারায়ণগঞ্জের মদনপুরে মাছের খামার এলাকায় থাকেন।’

নিহতের মা আসমা বেগম জানান, ‘সাত মাস আগে এলাকার আবু সাঈদ নামে একজনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকেই তারা আমার মেয়েকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে টর্চার করে। রোজার ঈদের আগে আমার মেয়ের সাথে ঝগড়া করে আবু সাঈদ নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় আমাদের কাছে পাঠিয়ে দেয়। পরে মোবাইল ফোনের তার সাথে ঝগড়া হলে সে বিষপান করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসতে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্তা ছিল। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই এই বলে কান্নায় ভেঙে পড়েছি তিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য