➡গাজীপুরের বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আবু বক্কর(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।তিনি একটি নিট গার্মেন্টসে সিকিউরিটি গার্ডে চাকরি করতেন।’
শুক্রবার দিবাগত রাত একটা দিকে গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবু বক্করকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী বিশ্বনাথ জানান, আমরা গাজীপুরের বাইপাস এলাকায় একটি নিট গার্মেন্টস এর সিকিউরিটি গার্ডের চাকরি করি। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেরিন চার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।’
এসসি//



