➡রাজধানীর হাজারীবাগ থানার শেখ রাসেল স্কুলের পাশে বেড়িবাধ এলাকায় কাবার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক রুহুল আমিন (২৫)নামে এক যুবক নিহত হয়েছে।সে নিউ মার্কেট এলাকায় একটি চাকরি করতো। এই ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান চালক ও কাভার্ডব্যানটিকে জব্দ করেছে পুলিশ।’
সোমবার(১৪ এপ্রিল) ‘দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যায়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ পাঠায় পুলিশ।’
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ ছাম্মাক হোসেন। তিনি বলেন, রাতে ডিউটি করার সময় খবর পাই বেড়িবাধ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরের ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই রাস্তার উপর রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে। পরে আশপাশের লোকজনের কাছে জানতে পারি দ্রুতগতির একটি কাবার ভ্যান মোটরসাইকেল থাকা ওই যুবককে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যায় ওই যুবক। পরে আজ সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাকা মেডিকেলের মর্গে পাঠাই।’
তিনি আরও জানান, ‘এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলা পূর্ব মাদারীপুর থানা এলাকার চান মিয়ার সন্তান।বর্তমানে কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজী বাড়ি এলাকায় থাকতো।’
এসসি//



