শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনালালবাগে শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু,পরিবারের দাবি আত্মহত্যা

লালবাগে শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু,পরিবারের দাবি আত্মহত্যা

➡রাজধানীর লালাবাগ শেখ সাহেব বাজার দূর্গা মন্দিরের পাশে একটি বাসায় আশা খাঁন (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”

রবিবার(১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।’

বর্তমানে পরিবারের সাথে লালবাগের সাহেব বাজার দুর্গা মন্দিরের পাশে ভাড়া থাকতো।আশা ঢাকা দোহারের আজহার খানের মেয়ে।সে আজিমপুর সাফিয়ান স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্রী ছিল।’

নিহতের ভাই আশিক খান জানান, ‘আজ বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আশা। বেশ কিছু সময় পার হলে তার কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি আশা গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে দ্রুততাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক হোসেন জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য