শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজধানীরমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণ

রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণ

রাজধানীর রমনায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চার্চের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চার্চ সূত্রে জানা গেছে, ‘শনিবার সকালে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেবেন। অনুষ্ঠানের আগের রাতে এই ককটেল হামলার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।’

চার্চের পাল পুরোহিত আলবার্ট রোজারিও বলেন,
“আমাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আগেই এই ঘটনা ঘটেছে। কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমরা আইনি ব্যবস্থা নেব।”

ককটেল হামলার পরপরই রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন,
“সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

ঘটনার পর চার্চ এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য