শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজধানীফার্মগেটে ককটেল বিস্ফোরণ,ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ,ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ

রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেটের হলিক্রস কলেজের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি হঠাৎ করে হলিক্রস কলেজের গেটের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়, আর দুটি অক্ষত অবস্থায় পড়ে থাকে। রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, ‘রাত ১০টার দিকে ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও টহলরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয় এবং ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে।’

তিনি আরও জানান, ‘কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য