শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজধানীকামরাঙ্গীরচর থেকে আনা জাল টাকাসহ মোহাম্মদপুরে গ্রেপ্তার পলাশ

কামরাঙ্গীরচর থেকে আনা জাল টাকাসহ মোহাম্মদপুরে গ্রেপ্তার পলাশ

রাজধানীর মোহাম্মদপুরে দেড় লাখ জাল টাকাসহ জীবন আহমেদ পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ৪৫ হাজার টাকার জাল নোট।’

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মোহাম্মদপুর থানার রায়েরবাজার দুর্গা মন্দির গলির দেলোয়ার জেনারেল ট্রেডিং নামের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।”

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান মাসুম বলেন,
“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জীবন আহমেদ পলাশকে গ্রেপ্তার করি। এ সময় তার হেফাজতে থাকা ১ হাজার টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়।”

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন আহমেদ পলাশ স্বীকার করেছেন যে তিনি কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল টাকা সংগ্রহ করে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় দোকান থেকে কেনাকাটার মাধ্যমে চালাতেন।

এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক পলাশের বাড়ি বগুড়া জেলার সদর থানার রহমান নগর এলাকায়। তিনি ওই এলাকার আসাদুজ্জামান ওরফে রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগ থানার ঝাউসার পুরাতন সিয়াম স্কুলের পাশে ভাড়া বাসায় থাকতেন।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য