সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিবির বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, সাবেক সচিব আবু আলম শহীদ খানকে শাহবাগ থানায় দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছিল।’
সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীতে নাশকতা, অবৈধ সমাবেশ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি বিশেষ অভিযান চালিয়ে সাবেক সচিবসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে।’
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের আরও ৪ নেতাকর্মীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে ডিবি জানিয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্ট মামলার তদন্তাধীন তথ্য আদালতে উপস্থাপন করা হবে।”
এসসি//



