শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজধানীহাজারো নেতাকর্মীর অংশগ্রহণে তেজগাঁওয়ে আকস্মিক মিছিল আওয়ামী লীগের

হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে তেজগাঁওয়ে আকস্মিক মিছিল আওয়ামী লীগের

কার্যক্রমে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীতে ফের মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি নাবিস্কো থেকে তিব্বত এলাকার দিকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন বলেন, “হঠাৎ দেখি কয়েক হাজার লোকজন শেখ হাসিনা, শেখ হাসিনা, স্লোগান দিয়ে, জয়বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসতেছে। দুপুর ২টার দিকে হাজার দুয়েক লোকজন নিয়ে আওয়ামী লীগ মিছিল করেছে।”

তিনি বলেন, বিক্ষোভ মিছিলে নেতাকর্মী ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’—এমন স্লোগান দিতে দিতে তিব্বতের দিকে অগ্রসর হয়।”

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সকালে জিএমি মোড় থেকে কিছু লোকজন মিছিল করতে চাইলে পুলিশ তা ঠেকায় এবং তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের নিয়ামুল হাসানকে আটক করে। তবে দুপুরে আবারও নাবিস্কো এলাকা থেকে আওয়ামী লীগের মিছিল বের হয়।

মিছিলে থাকা এক আওয়ামী লীগ নেতা বলেন, “ঘরে বসে থাকলেও নিরাপত্তা নেই। তাই নির্দেশ পেয়ে নেতাকর্মীরা রাস্তায় নেমেছে। অবৈধ সরকার শান্তিতে থাকতে দিচ্ছে না, উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”

এর আগে গত ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোড থেকে শংকর পর্যন্ত মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরও আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদ দক্ষিণ গেটে বিক্ষোভ করেছিলেন তারা।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য