শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজধানীগুলশান লেকে ঝাঁপিয়ে পড়া যুবকের মৃত্যু:আরেক যুবক আটক

গুলশান লেকে ঝাঁপিয়ে পড়া যুবকের মৃত্যু:আরেক যুবক আটক

রাজধানীর গুলশান লেকে ঝাঁপিয়ে পড়া যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. জালাল (২১)।

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১ টার দিকে গুলশান লেক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই কমিউনিটি পুলিশের মাধ্যমে খবর পাওয়া যায়—চারজন যুবক লেকে ঝাঁপ দিয়েছে। তাদের মধ্যে দুজন সাঁতরে পালিয়ে যায়, একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং জালালকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আটক যুবককে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।”

এসআই রুহুল আমিন আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা জানান, লেকের ধারে ১৫-২০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পরে লেক থেকে অচেতন অবস্থায় জালালকে উদ্ধার করা হয়।’

মৃত জালাল রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন। আগে তিনি একটি এসি কোম্পানিতে কাজ করতেন, তবে বর্তমানে বেকার ছিলেন।’

পথচারী সঞ্জিত বালা জানান, “রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় দেখি এক যুবক লেকের মধ্যে হাবুডুবু খাচ্ছে। পরে আমরা পুলিশকে সহযোগিতা করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য