শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজধানীজাতীয় পার্টির কার্যালয়ে সংঘর্ষ:বিক্ষোভে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত

জাতীয় পার্টির কার্যালয়ে সংঘর্ষ:বিক্ষোভে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে গত শনিবার সন্ধ্যায় বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যখন একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মিছিল করছিল। মিছিল চলাকালীন হঠাৎ করেই বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়ে এবং এতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় (২৫) এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সিনিয়র ফটোগ্রাফার জিএম মজিবুর রহমান (৪০) আহত হন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, “মিছিল চলাকালীন মুহূর্তে ইট ছোড়ার কারণে সাংবাদিকরা মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলে কর্তব্যরত সাংবাদিক সুব্রত বলেন, ‘হঠাৎ মিছিল থেকে ইট নিক্ষেপ শুরু হলে আমাদের দুই সহকর্মী মাথায় আঘাত পান। তারপর আমরা দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

তিনি আরও জানায় যে, বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফার মজিবুর রহমানের মাথায় ছয়টি সেলাই এবং বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার দুর্জয়ের মাথায় পাঁচটি সেলাই পড়েছে। তারা বর্তমানে চিকিৎসার পর বাসায় ফিরে গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়। তাদের মাথায় আঘাত ছিল, এবং জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য