ঢাকার বিজয়নগর এলাকায় সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর। তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) স্থানান্তর করা হয়েছে।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার নাক ও চোখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। বর্তমানে তিনি ঢামেকের আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, পরবর্তী ৪৮ ঘণ্টা তার জন্য জীবন-মরণ সংকটপূর্ণ।’
শুক্রবার রাত ১১টার দিকে বিজয়নগরে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আহত হন নূর। একই ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও অনেক নেতাকর্মী আহত হন।
আহতের খবর পেয়ে রাতেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে এ সময় নূরের সমর্থকরা ড. আসিফ নজরুলকে ঘিরে ধরে “ভুয়া ভুয়া” স্লোগান দেয়, যা হাসপাতালে উত্তেজনার সৃষ্টি করে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।’
এসসি//



