◆রাজধানীর রামপুরা থানার আফতাব নগরের একটি বাসার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে তানহা(১৪)নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।’
বুধবার(৩০ এপ্রিল) দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’
নিহতের বাবা আব্দুস সালাম জানান, ‘আমাদের নিজেদের নয় তলা বাসার ছাদে বৃষ্টির সময় গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় আমার মেয়ে।পরে বিকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসার জানায় আমার মেয়ে আর বেঁচে নেই।’
তিনি আরো জানান, ‘আমার মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণী শিক্ষার্থী ছিল। আমাদের বাসা রামপুরা থানার সাতচল্লিশ আফতাবনগরে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’
এসসি//



