➡রাজধানীর উত্তরা আজমপুর বি এন এস সেন্টারের সামনে বি আর টি সির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় বিআরটিসি ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।’
রবিবার (২৭ এপ্রিল)দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩ টার দিকে মৃত ঘোষণা করে।’
তাকে নিয়ে আসা বন্ধু সিয়াম জানান, ‘উত্তরা আজমপুর বিএনএস ঢালে দ্রুতগামীর বিআরটিসি ট্রাক সজরে ধাক্কা দেয় এতে নাঈম গুরুতর আহত হয়।পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
তিনি আরো জানান, ‘নাঈম উত্তরা হাই স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।আমাদের পরীক্ষার কেন্দ্র পড়েছিল উত্তরা রাজউক হাই স্কুল এন্ড কলেজে।নাঈমের বাসা উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকার মোঃ নজরুল ইসলামের সন্তান।নাঈম বাবা মায়ের একমাত্র ছেলে ছিল।এই ঘটনায় ঘাতক ট্রাক চালক ও ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট- ২২-৯৯৮৭) আটক করেছে পুলিশ।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।’
এসসি//



