➡রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুলের গরম পানির গলির একটি বাসার চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।’
রবিবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে তাদের দগ্ধ অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।দগ্ধ হলেন,কুলসুমা আক্তার (২৫),রিয়াজ হোসেন (২১)ও কামরুন্নেসা রোজিনা (৪৫)।’
তাদের সকলের বাড়ি লক্ষীপুরের রায়পুরা উপজেলায়। বর্তমানে ফকিরের পুল এলাকায় ভাড়া থাকতেন।’
আহতদের হাসপাতালে নিয়ে আসার প্রতিবেশী ইব্রাহিম খলিল জানান, ‘আজ দুপুরের দিকে ফকিরা পুলের গরম পানির গলির একটি বাসার চতুর্থ তলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হন তারা। পরে আমরা প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে বার্ন ইউনিটের জরুরি বিভাগে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে তাদের দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না।’
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান।তিনি বলেন, মতিঝিল এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তিনজন দগ্ধ হয়ে এসেছে। এদের মধ্যে কুলসুমা আক্তারের শরীরের ১২ শতাংশ, কামরুন্নেছা রোজিনা শরীরের ২ শতাংশ ও রিয়াজের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।’
এসসি//



