➡রাজধানীর ডেমরার মিরপাড়া পাইটি এলাকার একটি বাসায় মিনা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে ডেমরার ই হক স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।’
শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত মিনা ডেমরার মিরপাড়া পাইটি এলাকার মোঃ আল-আমিন মোল্লার মেয়ে।।এক ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড় ছিল।’
মিনা আক্তারের চাচা হাসান মোল্লা জানান, আমার ভাতিজি ডেমরার ই হক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।আজ বিকেলের দিকে সবার অজান্তে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে মিনা। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাতিজি আর বেঁচে নেই। তবে কি কারণে সে এই ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
এসসি//



