শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাশ্যামপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

শ্যামপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

➡রাজধানী শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ঢালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।’

বুধবার(১৬ এপ্রিল)দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক এসআই আবু হানিফ। তিনি বলেন, রাতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের ঢালে অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে। পরে আমরা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন সেই গাড়িটিকেও শনাক্তের চেষ্টা চলছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য