➡দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।’
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।”
এর আগে ১২ এপ্রিল এক ভরি স্বর্ণের দাম উঠেছিল এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকায়।’
তবে সোমবার (১৪ এপ্রিল) ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৮ টাকা কমিয়ে এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা কার্যকর করেছিল বাজুস। এর দুই দিন যেতেই আবার দাম বৃদ্ধির ঘোষণা এলো।’

নতুন মূল্য অনুযায়ী, ‘সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৮৯২ টাকা বাড়িয়ে এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।’
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪৮৪ টাকা বাড়িয়ে এক লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরিতে দুই হাজার ১২২ টাকা বাড়িয়ে এক লাখ ১১ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।;
এসসি//



