➡মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।আগুনে তাঁর একটি ঘর পুড়ে গেছে।’
ধারণা করা হচ্ছে, ‘পয়লা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।’
এ বিষয়ে মানবেন্দ্র জানান, ‘আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি।এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান,এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এ নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’
বুধবার (১৬ এপ্রিল) ‘দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন।’

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।’
গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিল। তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে!’ এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’
এসসি//



