শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশগাইবান্ধার সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে ডিবি

গাইবান্ধার সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে ডিবি

◆দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় গাইবান্ধা- ২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

মঙ্গলবার(১৫ এপ্রিল) রাতে জেলা শহরের ঈদগা আবাসিক এলাকায় ভগ্নিপতির বাড়ি থেকে তাকে আটক করা হয়।’

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেন, ‘শাহ সারোয়ার কবিরের আত্মগোপনে থাকার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা থানায় দুটি মামলা আছে।’

গ্রেপ্তার সাবেক সংসদ সদস্যকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মারুফাত।’

শাহ সারওয়ার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।শাহ সারওয়ার গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।©

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য