➡যাত্রাবাড়ী থানার মীর হাজারীবাগ এলাকায় একটি মাদ্রাসার পেছন থেকে অজ্ঞাত একদিনের ছেলে নবজাতকের উদ্ধার করেছে পুলিশ।’
মঙ্গলবার(১৫ এপ্রিল )সকালে ওই নবজাতকের মর্যাদা উদ্ধার করে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ পাঠায় পুলিশ।’
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আল এমরান। তিনি জানান, ‘আমরা গতকাল বিকালের দিকে খবর পেয়ে যাই। সেখানে গিয়ে আনুমানিক একদিনের একটি ছেলে নবজাতককে মৃত অবস্থায় দেখতে পাই। কে বা কারা ঐ নবজাতককে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে ও কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে সে বিষয়টি জানতে পারিনি।পরে ওই নবজাতকের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
এসসি//



