শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়রাজধানীতে ভিন্নধর্মী ড্রোন শোতে নববর্ষ উদযাপন

রাজধানীতে ভিন্নধর্মী ড্রোন শোতে নববর্ষ উদযাপন

➡ভিন্নধর্মী ড্রোন শো প্রদর্শনের মাধ্যমে বৈশাখের প্রথম দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো প্রদর্শিত হয়।হাজার হাজার দর্শক এই শো উপভোগ করেন।”

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় এই ড্রোন শো শুরু হয়।

যেখানে প্রদর্শিত হয় ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধতা, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা। বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছাবার্তাও ছিল এতে।’

এছাড়া, ‘জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও প্রতীকীভাবে শোতে স্থান পায়।’

ড্রোন শোর আগে বিকেলে বৈশাখী কনসার্ট চলে। বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীদের পরিবেশনার মাধ্যমে আয়োজনটি শুরু হয়।’

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য