শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অর্থনীতিসোনার দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমে ১ লাখ ৬২ হাজার...

সোনার দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমে ১ লাখ ৬২ হাজার টাকা

➡এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমল। প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১ হাজার ৩৮ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা।’

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ‘রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার কথা জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।;

‘সবশেষ শনিবার(১২ এপ্রিল) রাতে সোনার দাম ভরিপ্রতি ৪ হাজার ১৮৭ টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তাতে ভরিপ্রতি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। এখন পর্যন্ত দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আজ সোমবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা বিক্রি হবে।’

রোববার পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা,২১ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১০ হাজার ২৭১ টাকায় বিক্রি হয়েছে।

আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটে ৮৫১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৭৩৪ টাকা দাম কমবে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য