⏲রাজধানীর রামপুরার সালামবাগ মসজিদ এলাকা থেকে থেকে আরেফিন কামরুল ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।টাকা দিতে না পারলে আরেফিনকে হত্যা করে হাতিরঝিল ব্রিজের ওপর ফেলে রেখে যাবে বলেও জানায় অপহরণকারীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘বিকেলে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।এই ঘটনায় তার বাবা হারুন অর রশিদ খান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন।’
আরেফিনের বাবা হারুন অর রশিদ জানান, ‘তারা পূর্ব রামপুরার সালামবাগ মসজিদ এলাকায় থাকেন। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে তার ছেলে আরেফিন কামরুল ইসলাম রামপুরার মোল্লাবাড়ী সোহরাবের গলিতে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। তার সঙ্গে ল্যাপটপ ও মোবাইল ফোন ছিল। রাতেও সে বাসায় না ফেরায় তার মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর তার বন্ধু ও আত্মীয়স্বজনদের বাসায় খোঁজখবর নিয়ে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।’
আরেফিনের বন্ধু জানায়,গতকাল এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র মিলিয়ে সন্ধ্যার আগেই আরেফিন তার বাসা থেকে বের হয়ে যায়।’
এরপর রাত ১টা ৯ মিনিটের দিকে অজ্ঞাতনামা নম্বর থেকে আরেফিনের বাবা হারুন অর রশিদের মোবাইলে ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তি আরেফিনকে অপহরণের কথা বলে। তাকে ফেরত পেতে হলে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলে জানায়। টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরপর অপহরণকারীরা অন্য একটি মোবাইল নম্বর দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে বলে।’
হারুন অর রশিদ মোট ১২ বারে ওই নম্বরে ২৬ হাজার টাকা পাঠান। তবে গতকাল রাত পর্যন্ত অপহরণকারীরা আরেফিনকে ফেরত দেয়নি।’
শুক্রবার (১১ এপ্রিল) রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার রাতেই আমাদের বিষয়টি জানায়। এরপর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।বিকেলে আনুষ্ঠানিকভাবে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা নিখোঁজ শিক্ষার্থীর সম্ভাব্য অবস্থান শনাক্ত করেছি। আশা করছি, আজকের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে।’
এসসি//



