➡চার দফা বেড়ে একবার কমার পর ফের দেশের বাজারে বেড়েছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী—সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।‘
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।’
এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। যা গতকাল ২৯ মার্চ থেকে কার্যকর হয়।’
এসসি//



