শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধকামরাঙ্গীরচরে গণপিটুনিতে ২ সন্ত্রাসী নিহত,আহত-১

কামরাঙ্গীরচরে গণপিটুনিতে ২ সন্ত্রাসী নিহত,আহত-১

রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিলেট‍্যা বাজার এলাকায় গণপিটুনিতে নাদিম (৩৫) ও মাসুদ(২৯) নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।এই ঘটনায় আহত হয়েছে সোহাগ(২৮) নামে আরও একজন।

বুধবার(৯ এপ্রিল) দিবাগত রাতের দিকে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে নাদিম ও মাসুদ নামে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহত সোহাগের জরুরী বিভাগের চিকিৎসা চলছে।’

নিহত নাদিম লালবাগ থানার শহিদনগর এলাকার ১৬৫ নম্বর বাসায় থাকতো। সে ওই এলাকার সুলতান ছেলে ছিল । অন্যদিকে নিহত মাসুদ কামরাঙ্গীরচর থানার আচারওয়ালা ঘাটের সোনা মিয়ার ছেলে ছিল।’

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, কামরাঙ্গীরচরে সিলে‍ট‍্যা বাজার এলাকায় গণপিটুনিতে তিন সন্ত্রাসী আহত হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং হাসপাতালে দুজনকে নিলে সেখানে একজন মারা যায়।’

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানা একাধিক মামলা রয়েছে। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পলাতক ছিল। আজ রাতে মামলার বাদিকে তারা হুমকি ধামকি দেওয়ার সময় স্থানীয় জনতা তাদের তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আরো একজন মারা যায়।’

ওসি আরও জানান, তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই তারা শুধুই সন্ত্রাসী।তারা এলাকায় আসতো না লালবাগের শহীদ নগর এলাকায় থাকতো।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য