গাজীপুরের টঙ্গী সাহাজ উদ্দিন স্কুলের পিছনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ জীবন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। সে বাসের হেলপার ছিল বলে জানিয়েছে নিহতের বড় ভাই।’
বুধবার (৯ এপ্রিল) ভোর চারটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জীবন গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট লেদু মোল্লা রোড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ছিল।’
নিহতের বড় ভাই মোঃ জুবায়ের জানান,আমার ভাই একটি বাসে হেলপার এর কাজ করতো। কাজ শেষে গতরাত ৩টার দিকে বাসায় ফেরার পথে টঙ্গী সাহাজ উদ্দিন স্কুলের পিছনে ৩/৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে পিছন থেকে পিঠে এবং ডান পায়ের রানে আঘাত করে তার কাছে থাকা মোবাইল টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। চিকিৎসক আরো জানান অতিরিক্ত রক্তক্ষরণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, আজ ভোরের দিকে মুমূর্ষ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”
এসসি//



