ফরিদপুরে মাদারীপুরগামী একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পডে ৫ জন নিহত হয়েছে।এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৫ জন।
মঙ্গলবার(৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।’
মাদারীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুমের দ্বায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা দুপুর ২টার দিকে ঢাকা পোস্টকে বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন,বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
এসসি//



