শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধরাজধানীর মেরাদিয়ায় মামার ইটের আঘাতে ভাগিনা নিহত

রাজধানীর মেরাদিয়ায় মামার ইটের আঘাতে ভাগিনা নিহত

রাজধানীর খিলগাঁওয়ের  মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় মামা মোস্তফার  ইটের আঘাতে ভাগিনা সুমন কাজী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহতের অভিযোগ পাওয়া গেছে।।

মঙ্গলবার(৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের ছোট ভাই আলমগীর জানান,আমার ভাই একজন কাঁচামাল ব্যবসায়ী।সকালে মামা মোস্তফা ও তার পরিবারসহ পাঁচজন মিলে মাথায় ইটের আঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।তবে কি কারনে আমার ভাইকে মামা মারধর করেছে এ বিষয়ে আমি কিছু জানি না। এইভাবে একটা মানুষকে মেরে ফেলে আমরা এর বিচার চাই।’

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানা এলাকার ইসমাইল কাজীর সন্তান।বর্তমানে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন।আমার ভাই এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য